শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

লেখাপড়া করে তোমরাই আগামীতে এ দেশের নেতৃত্বে দিবে–এমপি খোকা  

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ঃ
নারায়ণগঞ্জ -৩  (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য,  জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি বলেন, আজকে  আমার সন্তানতূল্য শিক্ষার্থীরা যারা এখানে উপস্থিত আছো  তোমরাই আগামীতে লেখা পড়া করে কেউ সংসদ সদস্য, সচিব, মন্রী অথবা আরো অনেক উচু জায়গায় প্রতিষ্ঠিত হবে। তোমরা আগামীতে এ দেশের  নেতৃত্বে দিবে, সেই জন্য তোমাদেরকে ভালো ভাবে পড়া লেখা  করতে হবে। তোমাদের অভিভাবকরা তাদের অনেক কষ্ট করে তোমাদেরকে কলেজে লেখা পড়া করায় তাদের তোমাদের নিয়ে অনেক বড় স্বপ্ন ।  তাদের এই স্বপ্ন পূরনে সবাই ভালো করে সু শিক্ষায় শিক্ষিত হতে হবে তবে তাদের স্বপ্ন বাস্তবায় হবে।
তিনি বৃহস্পতিবার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজের  নবীন বরন ও কৃতি ছাত্রীদের সংবর্ধনা  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজের ভারপ্রাপ্ত  প্রিন্সিপাল  এমদাদুল হক নুরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁপ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভুইয়া , কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ডালিয়া লিয়াকত, সোনারগাঁও  উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আবু নাইম ইকবাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাঃ সাবরিনা হক সহ নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী, অভিভাবক,  শিক্ষকরা উপস্থিত ছিলেন।  পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  প্রধান অতিথিসহ উপস্থিত সকলেই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD