রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে জেলের জাল আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক জেলের জাল আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার বারদী ইউনিয়নের নাকরীহাটি গ্রামের মৃত সামাদ ফকিরের ছেলে জসিমউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে জেলে জসিমউদ্দিনের সাড়ে তিন লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন।

ভুক্তভোগী জসিমউদদীন বলেন, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার সময় আমার বৃদ্ধ মা ঘরে শুয়ে থাকা অবস্থায় কে বা কারা আমার ঘরে আগুন দিয়ে চলে যায়। পরে আমার প্রতিবেশিরা আগুন দেখে আমার অসুস্থ মাকে উদ্ধার করে। এমসয় আমরা কেউ বাড়িতে ছিলাম না। এ ঘটনার কয়েক মাস আগেও আমার খড়ের পাড়ায়ও আগুন দিয়েছে দুবৃত্তেরা।
তিনি বলেন, কিস্তি তুলে ও আমার আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার-দেনা করে আমি জাল কিনেছি এখন ঋণের বোঝা মাথায় নিয়ে কি করে সংসার চালাবো জানিনা। এ ঘটনায় তিনি বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, বারদী ইউনিয়নের নাকরিহাটি গ্রামের জসিমউদ্দিনের ঘরে আগুনের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD