রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে মহাসড়কের ডাকাতিকালে ৯ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে টিপরদী এলাকায় যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা দায়েরের পর গতকাল বুধবার নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো সোনারগাঁও পৌরসভার গোয়ালদী এলাকার শহীদের ছেলে কাউছার (২৩), মেঘনা প্রতাপনগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে শরীফ (২৫), এনায়েত উল্লাহর ছেলে জসিমউদ্দিন (২৩), গোয়ালদী গ্রামের জামালের বাড়ির ভাড়াটিয়া সোনাই মিয়ার ছেলে শোবেল মিয়া (২৮), প্রেমের বাজার এলাকার জয়নালের ছেলে সানি (১৯), গোয়ালদী এলাকার জামালের ছেলে বিজয় (২৪), সনমান্দি মশুরা কান্দা এলাকার শাহ আলমের ছেলে জুয়েল (১৯), নীলকান্দা নামাপাড়া এলাকার ইসমাইলের ছেলে নজির ইসলাম (২০) ও হামছাদী এলাকার হযরত আলীর ছেলে রকি (২৫)।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপরদী এলাকায় মহাসড়ক থেকে একটি পিকআপ ভ্যানসহ ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি তালোয়ার, দুটি ছেন দা, একটি দেশীয় কাটারী, একটি চাপাতি, আটটি মোবাইল ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি নীল রংঙের পিকআপ ভ্যান জব্দ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD