শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক দৌড়বিদের মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে

বারদিতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদিতে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের প্রধান ফটকের সামনে অবৈধভাবে গঠে উঠা শতাধিক অবৈধ স্থাপনা ভ্রাম্যমান আদালত বসিয়ে উচ্ছেদ করেছে সোনারগাঁও উপজেলা প্রশাসন।

বুধবার বিকেলে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আগামী শুক্রবার থেকে হিন্দু ধর্মালম্বী আধ্যতিক গুরু শ্রী লোকনাথ ব্রম্মচারীর ১৩২ তম তিরোধান উৎসব উপলক্ষে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম মিয়া, সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, বারদি ইউনিয়ন ভূমি কর্মকর্তা হাবিবুর রহমানসহ বিপুল পরিমাণ পুলিশ।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে একটি চক্র বারদি আশ্রমের সামনে দোকান ঘর নির্মাণ করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। এ দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’ পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে প্রায় অর্ধ শতাধিক আহত ও একজন নিহত হয়। এছাড়াও আশ্রমে আসা পূন্যার্থীদের চলাচলে বিঘœ ঘটে। এ বিষয়গুলো বিবেচনা করে গত মঙ্গলবার বিকেলে তিরোধান উৎসব উপলক্ষে এক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী জানান, লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে আসা ভক্তদের চলাচল নির্বিঘœ করতে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD