বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সোনারগাঁও উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয় এর গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিম, সোনারগাঁও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা প্রকৌশলী আরজুজুল হক আরজু, কৃষি কর্মকতা মনিরা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান, সহকারী প্রোগামার (আইসিটি) ফাতেমা জান্নাত, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, সাংবাদিক আল আমিন তুষার প্রমুখ।

 

কর্মশালায় নারীর ক্ষমতায়ন,আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি,সবার জন্য বিদ্যুৎ বিষয়ে প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে এসকল কার্যক্রমের বিকল্প নেই। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমামসহ বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

 

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD