মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে চোখে স্প্রে ছিটিয়ে ২ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আরলা ফুড় বাংলাদেশ লিঃ এর পরিবেশক মের্সাস নাজিফা এন্টারপ্রাইজ কর্মীর চোখে বিষাক্ত স্প্রে ছিটিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার রাত ৯টার দিকে  উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের  মেনি খালি ব্রিজের উওর দিকে চৌরাস্তা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আহত নাজিফা এন্টারপ্রাইজের ডেলিভারি ম্যান  ইমাম হোসেন রুবেলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ছিনতাইয়ের ঘটনায় নাজিফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম  সোমবার  সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ  সুত্রে  জানা যায়,  নাজিফা এন্টারপ্রাইজের ডেলিভারি ম্যান  ইমাম হোসেন রুবেল   চৌরাস্তা কাঁচা বাজার এলাকায় মালা মালের বিক্রির  টাকা কালেকশান করে পা-হেটে রাস্তা পাড় হচ্ছিল। এ সময় মোটরসাইকেল থাকা দুজন ছিনতাইকারী ইমাম হোসেন রুবেলকে গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই তাকে এলোপাতাড়ি মারধর করে চোখে বিষাক্ত স্প্রে দিয়ে সাথে থাকা ২ লাখ  টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

নাজিফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী  সাইফুল  ইসলাম  বলেন, ডেলিভারি ম্যান  ইমাম হোসেন রুবেল চৌরাস্তা কাঁচা বাজার এলাকায় মালামাল বিক্রি করে টাকা কালেকশন করে অফিসে আসার পথে ছিনতাইকারীরা ২ লাখ  টাকা নিয়ে যায়।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি  লিখিত অভিযোগ দায়ের  হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD