বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে ওসিকে কুপিয়ে ডাকাতির ঘটনায় দুই ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা টোল প্লাজা এলাকায় চট্টগ্রামের জোড়ারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ও তার গাড়ী চালক মো. ইয়াছিন বাদশাকে কুপিয়ে ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।  মঙ্গলবার ভোর রাতে উপজেলার ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের রমিজউদ্দিনের ছেলে মামুন ও বৈদ্যেরবাজার ইউনিয়নের মনারবাগ গ্রামের আবুল হোসেনের ছেলে রোমান। গ্রেফতারকৃতদের মঙ্গলবার বিকেলে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, চট্টগ্রামের জোড়ারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ও তার গাড়ী চালক মো. ইয়াছিন বাদশা প্রাইভেটকার যোগে ঢাকা থেকে গত শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে তার কর্মস্থলে যাওয়া পথে মেঘনা টোল প্লাজা এলাকায় টোল দেওয়ার জন্য গাড়ি থামান। এসময় তার আগে ৬-৭টি গাড়ি টোল দেওয়ার লাইনে ছিল। এতে করে সামন্য যানজটের সৃষ্টি হয়। এসময় অতর্কিতভাবে ওসিকে বহনকারী প্রাইভেটকার যাহার নং চট্টগ্রাম মোট্রো গ- ১২৬৮৫১ চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়। পরে ডাকাতরা প্রাইভেটকারের পেছনের দরজা টেনে হেঁচরে দরজা খুলে ওসি আলমগীরকে বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে। এসময় তাদের কাছ থেকে নগদ ১৯ হাজার টাকা, ৬০ হাজার টাকা মূল্যের ৪টি মোবাইল সেট নিয়ে যায়। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় গত শনিবার রাতে ওসি আলমগীর হোসেন বাদি হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন।  মামলা দায়েরের পর মঙ্গলবার ভোর ৪টার দিকে  ঝাউচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান  সোনারগাঁও নিউজকে জানান, হাইওয়ে ওসিকে কুপিয়ে ডাকাতির ঘটনায় দুই ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ৭ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD