সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ  পল্লী বিদ্যুৎ সমিতি-১ (পবিস) ৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ললাটি পল্লী বিদ্যুৎ অফিস প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পবিস নারায়ণগঞ্জ এর সভাপতি পরিচালক ওবায়দুল হক ভূইয়া, সহ-সভাপতি ও পরিচালক মোঃ কবির হোসেন, সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ তানজিম মোহাম্মদ, পরিচালক নাজমুল হাসান,মহিলা পরিচালক লুতফা বেগম,তানিয়া জাহান,জাকারিয়া সুলতানা, পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার  প্রকৌশলী মোঃ মাশফিকুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুরুতেই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন এর পাঠানো বাণী পাঠ করেন তানিয়া জাহান। তার বাণীতে তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ ও উন্নত গ্রাহকসেবা প্রদানের মাধ্যমে ভিশন-২০৪১ এর লক্ষ্যমাত্রা অর্জনে নিবিড়ভাবে কাজ করার জন্য আহ্বান করেন।
পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ওবায়দুল হক ভূইয়া তার উদ্বোধনী বক্তব্যে গ্রাহক সেবার মান বৃদ্ধির স্বার্থে সমিতির সকল কর্মকর্তা/কর্মচারীগনের আন্তরিকতার সাথে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। এবং “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই প্রতিপাদ্যের আলোকে অত্র সমিতির আওতাভুক্ত সকল উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের জন্য গৃহীত বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে বলে জানান। এরপর নারায়ণগঞ্জ পবিস-১ এর কোষাধ্যক্ষ তানজিম মোহাম্মদ ২০২১-২২ অর্থবছরের নিরীক্ষিত আয় ব্যয় এর বিবরণী পেশ করেন।
পরে  বিদ্যুৎ বিল পরিশোধ আবাসিক গ্রাহক, বাণিজ্যিক গ্রাহকদের মধ্যে সর্বোচ্চ পরিশোধ দাতাদের পুরষ্কার বিতরণসহ ও সাধারণ গ্রাহকদের লটারির মাধ্যমে ২৪ জনকে আকর্ষণীয় পুরষ্কার দেওয়া হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD