শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

অগ্নিবীণা ক্রীড়া ও যুব সংঘের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শুক্রবার 

ক্রীড়া প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার সাহাপুর এলাকায় অগ্নিবীণা ক্রীড়া ও যুব সংঘের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামীকাল ১৭ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিকেলে সাহাপুর এলাকায় সাব রেজিস্ট্রার অফিস সংলগ্ন মরহুম আলাউদ্দিন সাহেবের মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে। ২০ টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। গত ১৯ ফেব্রুয়ারী উদ্বোধনী খেলার মাধ্যমে এ টুর্ণামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে ফাইনাল খেলায় অংশ নেবেন রাইয়ান ট্রেডার্স বনাম গোয়ালদী যুব সংঘ।
ফাইনাল খেলায় সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
খেলার উদ্বোধন করবেন নারায়নগঞ্জ জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনারগাঁও সাব রেজিস্ট্রার অফিসের দলিল লিখক সমিতির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক শহিদ সরকার, হাজী কামরুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ড মেম্বার হাজী আফজাল হোসেন, বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন বাবু, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মধু, সাবেক মহিলা কাউন্সিলর পারভীন আক্তার, মহিলা কাউন্সিলর পার্থী রেহেনা বেগম, মোজাম্মেল হক, ফারুক আহমেদ, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম প্রমূখ।
এদিকে ফাইনাল টুর্ণামেন্টের পর এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রীতি ম্যাচে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম একাদশ ও আবু নাইম ইকবাল একাদশ অংশ নেবেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD