মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ  মামলায় সাক্ষ্য দিলেন কথিত স্ত্রী ঝর্ণা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : 

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলার সাক্ষ্য দিয়েছেন কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।

 বুধবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে নাজমুল হাসান শ্যামল তার সাক্ষ্য নেন। এ সময় মামুনুল হক আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

গত ৩ এপ্রিল সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে অবস্থান করছিলেন। এ সময় ছাত্রলীগ, যুবলীগ ও স্থানীয় লোকজন তাকে আটক করার চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা রিসোর্টে হামলা ও মহাসড়ক অবরোধ, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরে সোনারগাঁও থানায় কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা মামুনুল হকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। এছাড়া হামলা, অগ্নিসংযোগ ও ২৮ মার্চ হেফাজতের হরতালে নাশকতামূলক ঘটনায় সোনারগাঁও এবং সিদ্ধিরগঞ্জ থানায় মোট ১৭টি মামলা হয় এই হেফাজত নেতার বিরুদ্ধে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন জানান, জান্নাত আরা ঝর্ণাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে গিয়ে টানা দুই বছর ধরে ধর্ষণ করে আসছিলেন হেফাজতনেতা মাওলানা মামুনুল হক। ঝর্ণা মামুনুল হকের এক বন্ধুর স্ত্রী বলে জানা যায়।
মাওলানা মামুনুল হককে এর আগে বুধবার  সকালে কাশিমপুর কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজনভ্যানে নারায়ণগঞ্জে আনা হয়। এ সময় আদালতে তাঁর ভক্ত ও অনুসারীদের ভিড় করতে দেখা যায়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD