বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন

মুনতাহা স্টিল মিলে লোহার নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মুনতাহা স্টিল মিলে লোহার রড শিপমেন্টের জন্য গাড়িতে তোলার সময় চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. শাকিল (২৬)।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ  শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল ঢাকার কেরানীগঞ্জের দ্বীন ইসলামের ছেলে। শাকিল সোনারগাঁওয়ে সাদিপুর ইউনিয়নের নানাখি এলাকায় অবস্থিত কারখানাটির ভেতরে কোয়ার্টারে থাকতে।

কারখানাটির তত্বাবধায়ক (সুপারভাইজার) মো. শাহীন বলেন, কারখানায় তৈরি লোহার রড শিপমেন্টের জন্য গতকাল শনিবার সকালে দুজন শ্রমিক গাড়িতে তুলছিলেন। অসাবধানতাবশত রড গাড়িতে তোলার সময় শাকিলের গায়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরের দিকে শাকিল মারা যান।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ বলেন, খবর পেয়ে আমরা কারখানাটিতে পুলিশ পাঠানো হয়। বিষযটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD