বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে বড় ভাই হত্যা মামলায় ছোট ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বড় ভাই জয়নাল আবেদীনকে বল্লমবিদ্ধ করে হত্যার ঘটনায় ছোট ভাই আমির হামজাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০১ সালের ২৩ জানুয়ারি পারিবারিক কলহের জের ধরে সোনারগাঁওয়ে কাঁচপুর ইউনিয়নের মঞ্জিল খোলা গ্রামের জয়নাল আবেদীনকে বল্লম বুকে বিদ্ধ করে হত্যা করে ছোট ভাই আমির হামজা। এ ঘটনায় নিহতের স্ত্রী রেহানা আক্তার রেনু বাদী হয়ে সোনারগাঁও থানায় আমির হামজাকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। দন্ডপ্রাপ্ত আমির হামজা উপজেলার কাঁচপুর ইউনিয়নের মঞ্জিল খোলা গ্রামের মানিক মিয়া বেপারীর ছেলে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সোনারগাঁওয়ের কাঁচপুরে এলাকার জয়নাল আবেদীন নামে এক ব্যক্তিকে বল্লম বিদ্ধ করে হত্যার আসামি আমির হামজাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়। এ অর্থ অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। আসামী স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পন বা আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণের দিন থেকে তার সাজার মেয়াদ শুরু হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD