অপরাধ

কাঁচপুরে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার 

সোনারগাঁও নিউজ ২৮ সেপ্টেম্বর ২০২৩ , ৪:২০ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার  করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে কাঁচপুর নয়াবাড়ি অনন্ত গার্মেন্টসের সামনে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম সোহাগ সরকার (৩৩)। সে  কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই গ্রামের শামসুল সরকারের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিকে গ্রেফতার করি।সে দীর্ঘদিন যাবত কাঁচপুরে বিভিন্ন এলাকায় মাদক কারবারি করে আসছে। বৃহস্পতিবার তাকে হাতে নাতে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার  করতে সক্ষম হই। দুপুরে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।