রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

জামপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত কয়েকদিন ধরে উপজেলার জামপুর ইউনিয়নের বশিরগাঁও গ্রামে ওই জমির মাটি জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভূক্তভোগী আবুল হোসেন বাদি হয়ে  বুধবার বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের বশিরগাঁও এলাকায় ভূক্তভোগী আবুল হোসেন ১০ শতাংশ নাল জমি ক্রয় করে দীর্ঘ ২৮ বছর ধরে ভোগ দখল করে আসছেন। সম্প্রতি ওই এলাকার ফাতেমা বেগম ও মনোয়ারা বেগম ওই জমির মালিকানা দাবি করেন। এ নিয়ে নারায়ণগঞ্জ সোনারগাঁও সহকারী জজ আদালতে মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই এলাকার মোস্তফা তালুকদারের ছেলে শরীফ, আব্দুল লতিফের ছেলে আল আমিন দুই মহিলার পক্ষ নিয়ে জোরপূর্বক ওই জমি দখল করে মাটি কেটে নেয়। এ ঘটনায় ভূক্তভোগী আবুল হোসেন বাদি হয়ে গতকাল বুধবার বিকেলে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিরোধপূর্ন জমিতে ৮জন শ্রমিক মাটি কেটে চারদিকে স্তুপ করে মাটি ফেলছেন। সেখানে পাহাড়া দিচ্ছেন স্থানীয় এক যুবক। তাকে শরীফ নামে পরিচয় দেন। এ জমি ফাতেমা ও মনোয়ারা বেগমের বলে দাবি করেন এ যুবক। থানার অভিযোগের বিষয় কেউ কিছু জানায়নি।

ভূক্তভোগী আবুল হোসেন বলেন, দীর্ঘ ২৮ বছর ধরে ১০ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করে আসছি। সম্প্রতি এ জমি ফাতেমা ও মনোয়ারা বেগমের দাবি করেন। এ নিয়ে আদালতে মামলা দায়ের করে নিষেধাজ্ঞা জারি করা হয়। আমি এ জমিতে ইরি ধান লাগিয়েছি। জোরপূর্বক আল আমিন ও শরীফ আমার জমি তাদের দখল করিয়ে দিতে মাটি কেটে নিয়ে যায়।
অভিযুক্ত আল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি জমি দখলের সঙ্গে জড়িত না। আমার নামে আরেকজন রয়েছেন। তিনি এ কাজে জড়িত থাকতে পারেন।

এলাকাবাসীর অভিযোগ, আল আমিন ও শরিফ এলাকায় মাদক সেবী, ব্যবসা, সন্ত্রাসী, দখলবাজ, নানা অপরাধমুলক কর্মকান্ডসহ পরিচালনা করে থাকে। তাদের নেতৃত্বে একটি বাহিনী রয়েছে। কেউ প্রতিবাদ করলে নানা ভয়ভীতি দেখিয়ে মারধর ও হুমকি প্রদান করে থাকে।

সোনারগাঁও থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি আমার জানা নেই। তবে জমি দখলের বিষয়ে একটি অভিযোগ হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD