রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না

মহজমপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সাড়া ফেলেছে আহসান হাবীব টিপু প্যানেল

নিজস্ব প্রতিবেদক, জামপুর : 
নারায়ণগঞ্জের  সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের মহজমপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সাড়া ফেলেছে আহসান হাবীব টিপু প্যানেল।
শনিবার দিনভর বিভিন্ন এলাকায় গণ সংযোগ করেন। গণ সংযোগে শিল্পপতি আল মুজাহিদ মল্লিক, আহসান হাবীব টিপু ও জামপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য নাসিরউদ্দিন, আওয়ামী লীগ নেতা তাজউদ্দীন ও জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির ভূইয়া সুমন অংশ নেন। এসময় বিপুল সংখ্যক লোকজন সঙ্গে ছিলেন।
নির্বাচনে আহসান হাবীব ভুঁইয়া টিপুর প্যানেলের প্রার্থীরা হলেন  ১ নং ব্যালট এর আজিজুল হক, ৩ নং ব্যালট এর ইউনুস ভুঁইয়া, ৪ নং ব্যালট এর কাজী কাউছার, ৭ নং ব্যালট এর মহিবুর সুজন ভুঁইয়া, সংরক্ষিত মহিলা আসনে বিউটি আক্তার।
জানা যায়, দীর্ঘ ১১ বছর ধরে মহজমপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন মামলা সংক্রান্ত জটিলতা বন্ধ হয়ে যায়। পরে ২০২৩ সালে মামলা নিষ্পত্তির পর সভাপতির দায়িত্ব নেন কুতুবউদ্দিন ভূইয়া। তিনি মারা যাওয়ার পর দায়িত্ব নেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভূইয়ার ছেলে আহসান হাবীব টিপু। বর্তমানে তিনি এডহক কমিটির সভাপতি দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা ও শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান গত ১১ মার্চ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামী ২রা এপ্রিল সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
স্থানীয়রা জানান, মহজমপুর উচ্চ বিদ্যালয়ে একজন উচ্চ শিক্ষিত ও মার্জিত ব্যাক্তির প্রয়োজন। অভিভাবকহীন থাকায় স্কুলের শিক্ষার মান নিন্মমূখী হয়ে পড়েছিল। সে থেকে উত্তোরণের চেষ্টা করে যাচ্ছেন আহসান হাবীব টিপু। নির্বাচনে তার নেতৃত্বাধীন প্যানেল শক্তিশালী। আশা করি এ প্যানেল জয়ী হয়ে শিক্ষার মান উন্নতির দিকে নিয়ে যাবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD