সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে করোনা যোদ্ধাকে নিয়ে অপপ্রচার ও  হত্যার চেষ্টার অভিযোগ, দোষীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক করোনা যোদ্ধাকে
নিয়ে অপপ্রচার ও অস্ত্র ঠেকিয়ে ডাকাত আক্ষা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ ওঠে।
এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে  গতকাল মঙ্গলবার বিকেলে সোনারগাঁও থানা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন করোনা যোদ্ধা মো: সানাউল্লাহ বেপারী।
লিখিত বক্তব্যে সানাউল্লাহ বেপারী বলেন, তিনি সোনারগাঁ উপজেলা করোনা যোদ্ধা টিমের সভাপতি। উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের বিএনপির নেতা গাজী আওলাদ হোসেনকে তার ফুফাতো ভাইয়ের জমি ভরাটের কাজ নেয়। কিন্তু চৌদ্দ হাজার ফুট বালু ফেলে অনিয়ম করে চব্বিশ হাজার ফুট বালু ভরাটের টাকা চায়। আমি তাদের বাধা দেওয়ায় গত ৪ এপ্রিল আওলাদ হোসেন ও তার লোকজন পূর্ব পরিকল্পিতভাবে আমাকে বাড়ী থেকে ডেকে নিয়ে অপহরণ করে হত্যা চেষ্টা চালায়। পরে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বকভাবে মিথ্যা একটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আমার সম্মান হানি করে। তিনি এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার দাবি করেন।
তিনি আরও বলেন, বিএনপির নেতা গাজী আওলাদ হোসেনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, সরকার বিরোধী জ্বালাও পোড়াও মামলা সহ ১৫টি মামলা রয়েছে।
এ সময় সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, বাবুল ভূইয়া, আবু তালেব, তোফাজ্জল হোসেন, মোহাম্মদ আলী, জহিরুল ইসলাম ও আজিজুল হক।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD