নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সর্বজনীন পেনশন মেলা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম এবং জেলা প্রশাসকের আগমন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
রোববার দুপুরে পিরোজপুর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
সভায় সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সোহেল রানা, আওয়ামী লীগের সহ সভাপতি আলী আকবর মেম্বার, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডা. আতিকুল্লাহ, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সচিব মফিজুর রহমান সুমন, সদস্য সেলিম রেজা, মো. মোশারফ হোসেন, আবজাল হোসেন, খোরশেদ ফরাজী, রফিকুল ইসলাম, রুনা আক্তার, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ, আবু হানিফ, সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ হোসেনসহ পিরোজপুর ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ ও সকল সহযোগী নেতৃবৃন্দ, মসজিদের ইমামগন, বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।
পিরোজপুর ইউনিয়ন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
আপনার মতামত দিন