মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

আইনের শাসন ও দূর্নীতি প্রতিরোধ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে সহায়ক ভ‚মিকা পালন করবে -আমেরিকান রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত এইচ ই পিটার হাস বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন ও দূর্নীতি প্রতিরোধ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে সহায়ক ভ‚মিকা পালন করবে। সামিটের এ বিদ্যুৎ কেন্দ্রে আমেরিকান কোম্পানী জি ই এর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আমেরিকান কোম্পানী জি ই ও স্থানীয় কোম্পানী সামিট এই বিদ্যুৎ কেন্দ্র তৈরী করছে। যৌথভাবে এই কোম্পানী গড়ে তোলা আমেরিকান অন্যান্য কোম্পানিগুলিকে বাংলাদেশে জ্বালানিসহ অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগে উৎসাহিত করবে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত এইচ ই পিটার হাস নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সামিট মেঘনাঘাট পাওয়ার ষ্টেশন-২  এ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের  এসব কথা  বলেন। তিনি বলেন, করোনার সময় ভ্যাকসিন দিয়ে আমেরিকা আমাদের পাশে দাড়িয়েছিলো। বিশ্বের জ্বালানী সংকটের সময় আমেরিকা বাংলাদেশের পাশে থাকবে কিনা ? সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে আমেরিকান রাষ্ট্রদূত বলেন, আমরা বাংলাদেশের পাশে থাকবো। শুধু গ্যাস, কয়লা বা ডিজেল ভিত্তিক গতানুগতিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে নয়, রিনয়েবল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে আমাদের কোম্পানীগুলি বাংলাদেশের কোম্পানীগুলির সাথে ভবিষ্যতে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি।

বাংলাদেশের সমুদ্র সীমানার তেল-গ্যাস উত্তোলনে আমেরিকা বাংলাদেশকে সহযোগিতা করবে কিনা? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, বিষয়টিতে আমি বিশেষজ্ঞ না। তবে বাংলাদেশের সমুদ্র সীমায় থাকা তেল, গ্যাস উত্তোলনের সাম্ভাব্যতা আমেরিকান কোম্পানিগুলো যাচাই করে দেখবে।  তিনি বলেন, আমেরিকা উন্নয়নশীল দেশগুলোর পাওয়ার সেক্টরের উন্নতিতে কাজ করছে। আমেরিকান কোম্পানিগুলি বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ও উন্নতিতে সহায়তা করছে।

বৃহস্পতিবার দুপুরে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চর সানাউল্লায় নির্মানাধীন সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিঃ-২ ও  উৎপাদনে থাকা সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিঃ পরিদর্শন শেষে তিনি সিলেটে সামিট বিবিয়ানা পাওয়ার কোম্পানি দেখতে যান। এসময় তার সাথে ছিলেন সামিট গ্রæপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান,  ভাইস চেয়ারম্যান লতিফ খান, জি ই গ্যাস পাওয়ার এর দক্ষিণ এশিয়া অঞ্চলের সি ই ও দীপেশ নন্দা, জি ই গ্যাস পাওয়ার এর কান্ট্রি লিডার নওশাদ আলী প্রমুখ।

এদিকে বিদ্যুৎ নিয়ে একটি সুখবর দিয়েছে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারি প্রতিষ্ঠান সামিট গ্রæপ। আগামী বছরের জুনে সামিটের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সামিট মেঘনাঘাট পাওয়ার ষ্টেশন-২ থেকে জাতীয় গ্রিডে ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। আর সর্বনিন্ম মুল্যে এ বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন  সামিট  গ্রুপের চেয়ারম্যান।
সামিটের নির্মাণাধীন নতুন বিদ্যুৎ কেন্দ্রটিতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বলে জানান সামিট এর চেয়ারম্যান আজিজ খান।

তিনি বলেন, গত ১০-১২ বছরে জিডিপি যে শতকরা ৭-৮ ভাগ উন্নতি হয়েছে সেটা বিদ্যুতের কারনে হয়েছে। জিডিপি’র গ্রোথকে ধরে রাখতে চাইলে বিদ্যুতের প্রয়োজন। এ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস থেকে ৬২ ভাগ পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন হবে ফলে বিদ্যুৎ খরচ কম হবে।

তিনি জানান, এ বিদ্যুৎ কেন্দ্র গ্যাসে চলতে পারে। ডিজেলে চলতে পারে। হাইড্রোজেনে চলতে পারে। এ বিদ্যুৎ কেন্দ্রে কার্বন নিঃসরন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ষাট ভাগ কম ও অন্যান্য বিদ্যুৎ কেন্দ্র থেকে চল্লিশ ভাগ কম। বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানী সরবরাহ সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম আগের চেয়ে কমেছে। যেটা ষাট ডলার পার এম এম ভি কিউ হয়ে গিয়েছিলো সেটা এখন ২৫ ডলার পার এম এম ভি কিউ হয়েছে। আর কিছুটা কমলে বাংলাদেশের অসুবিধা হবে না। বিদ্যুৎ কেন্দ্রে পেট্রোবাংলার গ্যাস সরবরাহ সম্পর্কে তিনি বলে, আমি একশ ভাগ নিশ্চিত পেট্রোবাংলা গ্যাস আমাদের দিবে। কারন এখানে গ্যাস দিলে সর্বনি¤œ মুল্যে বিদ্যুৎ পাবে। তিনি বলেন, রাশিয়া বিশ্বের বিশ ভাগ জ্বালানী সরবরাহ করতো। সে জ্বালানী সরবরাহ বন্ধ হয়ে গেছে। ইউরোপ বাকি বিশ্বের জ্বালানী নিয়ে নিচ্ছে। তবে তাদের সামারে অর্থ্যাৎ জুন-জুলাই মাসে যখন এই বিদ্যুৎ কেন্দ্র চালু হবে তখন তাদের জ্বালানী সবচেয়ে কম লাগে। ফলে এ প্ল্যান্ট চালুর সময় বিশ্ব বাজারে জ্বালানীর মুল্য কমে আসবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD