নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য দৈনিক দেশকাল পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি হীরালাল বাদশার বড় বোন রোকেয়া বেগম (৪৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোর রাতে ঢামেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান । মৃত্যুকালে স্বামী ও তিন ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক হীরালাল বাদশার বোনের মৃত্যুতে সোনারগাঁও প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আপনার মতামত দিন