রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

সোনারগাঁওয়ে গৃহবধুকে কুপিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের দক্ষিন দামাদরদী গ্রামে এক গৃহবধুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার মধ্য রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে পরিবার দাবি করেন। নিহত গৃহবধুর নাম হুরুন নেছা (৫০)।

বৃহস্পতিবার বিকেলে একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত হুরুন নেছা উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দক্ষিন দামাদরদী গ্রামের মো. বাবুল মিয়ার স্ত্রী। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহতের পরিবারের দাবি, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দক্ষিন দামাদরদী গ্রামের মো. বাবুল মিয়ার স্ত্রী হুরুন নেছা গত বুধবার মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিলে ঘরের বাইরে বের হন।পরে ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। এক পর্যায়ে তাকে বাড়ির পাশে টিউবওলের সামনে মাথায় ও পিঠে এলোপাতারিভাবে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের লোকজন তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশংঙ্কাজনক হওয়ায়   কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। পরে পরিবারের লোকজন তাকে সাইনবোর্ড এলাকায় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করে।  বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত হুরুন নেছার বড় ছেলে মামুন মিয়া জানান, তারা ভাঙারী ব্যবসায়ী। রাতে দুর্বৃত্তরা ভাঙারী চুরি করে নিয়ে যাওয়ার সময় মা তাদের বাধা দেয়। এক পর্যায়ে তারা তার মাকে লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য তিনি দাবি জানিয়েছেন।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, হত্যাকান্ডের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকান্ডের বিষয়টি রহস্যজনক। হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD