সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল

সোনারগাঁওয়ে ৮ মণ ওজনের শাপলা পাতা মাছ এক লাখ বিশ হাজার টাকায় বিক্রি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার হাড়িয়া এলাকায় এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮ মণ ওজনের একটি শাপলা পাতা মাছ। চাঁদপুর এলাকার মেঘনা নদীতে হাবিবুল্লাহ নামের জেলের জালে এ মাছটি ধরা পড়ে।

মঙ্গলবার সকালে ওই জেলে মাছটি বিক্রির উদ্দেশ্যে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার মাছ ঘাটে পিকআপ ভ্যানে করে নিয়ে আসেন। এসময় মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন। স্থানীয়রা মাছটিকে কেউ শাপলা পাতা মাছ, কেউ পান পাতা মাছ আবার কেউ হাউস মাছ নামে ডাকেন। তবে বিদেশিদের কাছে এটি রেফিন ফিস বা স্টিং ফিস নামে পরিচিত।

বৈদ্যেরবাজার মাছ ঘাটের মাছ ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম জানান, প্রায় ৮ মন ওজনের মাছটি উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকার জেলে হাবিবুল্লাহ মিয়ার জালে ধরা পড়ে। তিনি মেঘনা নদীর চাঁদপুর মোহনায় মাছ ধরার সময় তার জালে আটকা পড়ে। পরে তিনি মাছটি পিকআপ-ভ্যানে করে সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার মাছ ঘাটে নিয়ে আসেন। সেখানে তিনি মাছটি এক লাখ বিশ হাজার টাকায় বিক্রি করেন।

বৈদ্যেরবাজার সাতভাইয়াপাড়া এলাকার আলম মিয়া বলেন, দীর্ঘ সময় পর বিরল প্রজাতির মাছ এ বাজারে নিয়ে আসা হয়েছে। মাছটি বিশাল আকৃতির। মাছটি লক্ষাধিক টাকায় বিক্রি হয়েছে।

সোনারগাঁও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, চাঁদপুর এলাকা থেকে সোনারগাঁয়ের এক জেলে মাছটি ধরে নিয়ে আসেন। মাছটি ৮ মন ওজনের। এটি বিভিন্ন অঞ্চলে একেক নামে পরিচিত। বাজারে এ মাছটির ব্যাপক চাহিদা রয়েছে। এটি মূলত শাপলাপাতা মাছ হিসেবেই পরিচিত।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD