রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বায়ু দুষনের অভিযোগে দুটি সিমেন্ট ফ্যাক্টরীসহ ৪ কারাখানাকে জারিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনর্ফোসমেন্ট। উপজেলা শিল্পনগরী মেঘনাঘাট এলাকায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৪টি প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোসমেন্ট উইংয়ের নির্বার্হী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ অভিযান চালায়। এসময় উপস্থিত ছিলেন পরিবশে অধিদপ্তরের সহকারি পরিচালক মো: মোবারক হোসেনসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
নির্বার্হী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ- আল-মামুন জানান, বায়ুদুষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর ১১(খ) ধারা লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক সোনারগাঁয়ের মেঘনাঘাটে অবস্থিত লাফাজ হোলসিম সিমেন্ট কারখানাকে ২ লাখ টাকা, মেঘনা সিরামিক ইন্ড্রাষ্ট্রিজকে ২ লাখ টাকা, মদিনা সিমেন্ট কারখানাকে ২ লাখ টাকা, এবং ইউনিক সিমেন্ট কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
আপনার মতামত দিন