সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাবদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ওমর ফারুক খোকা (৩০)। সে আলাবদী এলাকার মৃত জাহের আলীর ছোট ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক। অভিযুক্ত বড় ভাই আক্তার হোসেন (৪০) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
নিহতের বোন আরিফা আক্তার জানান, বাবার মৃত্যুর পর দুই ভাই আলাদা বাড়িতে থাকতেন। শুক্রবার সকালে বাড়ির ডাব পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে বড় ভাই আক্তার হোসেন ঘর থেকে ছুরি এনে ছোট ভাই খোকার সঙ্গে ধাক্কাধাক্কি করেন। এ সময় ছুরিটি খোকার বুকে গিয়ে লাগে। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ-খ সার্কেলের এসপি আসিফ ইমাম ও সোনারগাঁও থানার  ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাব পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের হাতাহাতির এক পর্যায়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD