বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মাদক, চুরি-ছিনতাই রোধে সাংবাদিকদের পাশে চাইলেন সোনারগাঁও থানার ওসি নারায়ণগঞ্জে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রভাব পড়বে স্থানীয় নির্বাচনেও! আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই ব‌্যক্তির কারাদণ্ড আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা

সোনারগাঁওয়ে অপপ্রচারের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে সোনারগাঁও উপজেলা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের  হাবিবপুর এলাকায় উপজেলা জামায়াতের শাখা অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।
এ সময় সোনারগাঁও উপজেলা জামায়াতে ইসলামী দক্ষিণ এর সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম মোল্লা জানান, পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় শ্রমিক সরবরাহকারী রাশেদুল ইসলামের মেসে থাকতো আবদুল হামিদ তুষার  । সম্প্রতি সে স্থানীয় মাদক চক্রের সাথে জড়িয়ে পড়েন। এ ঘটনায় মেস মালিক রাশেদুল ইসলাম বাড়ির মালিক আল আমিনের কাছে অভিযোগ করলে তুষারকে মেসের টাকা পরিশোধ করে চলে যেতে বলেন। এতে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মালিকের উপর চড়াও হয় ভাড়াটিয়া তুষার। এতে উভয়ের মধ্যে মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করতে মিথ্যা গল্প তৈরি করে একটি পত্রিকা মিথ্যা সংবাদ প্রচার করা হয় যে“ জামায়াতের কর্মসূচিতে অংশ না নেয়ায় দিন মজুরকে মারধর” অথচ বাড়ির মালিক জামায়াতে কোন রাজনীতির সাথে সম্পৃক্ত নয় বলে দাবি করেন।
এটি তার মাদকের ব্যবসাকে আড়াল করার একটি ফন্দি। এ সংবাদে জামায়াতে ইসলামীর সুনাম শুধু ক্ষুন্নই হয় নাই। জামায়াতে ইসলামী সম্পর্কে জনগণের মাঝে ভুল ও অসত্য তথ্য পরিবেশন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। প্রকৃত ঘটনা জানানোর জন্যই জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলনের এ আয়োজন করেছে। এ ঘটনার সোনারগাঁও থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাড়ীর মালিক আল আমিন, শ্রমিক সরবরাহকারী রাশেদুল ইসলাম প্রমুখ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD