শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

ভোট দেয়ার আগে বিবেক দিয়ে ভাবুন কাকে ভোট দিলে আল্লাহ খুশি হবেন – ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আসন্ন সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমার মতো অনেক ইকবালই ভোট চাইতে আসবে। কিন্তু ভোট দেয়ার আগে একবার বিবেক দিয়ে ভাবুন কাকে ভোট দিলে আমার আল্লাহ খুশি হবেন। কোন মার্কায় ভোট দিলে দূর্নীতি বন্ধ হবে, কোন দলকে ভোট দিলে চাঁদাবাজি বন্ধ হবে, কোন নেতাকে ভোট দিলে দখলবাজি বন্ধ হবে। সাধারণ মানুষের উপর জুলুম ও অত্যাচার বন্ধ হবে। এবার স্বৈরাচারী কায়দায় ভোট কেন্দ্র দখল করার কোন সুযোগ দেয়া হবে না।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে কালে তিনি এসব কথা বলেন। তিনি বৃহস্পতিবার দিনভর উপজেলার শম্ভুপুরা ও পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও, দূর্গাপ্রসাদ, কাজীর গাঁও, চৌধুরীগাঁও, তাতুয়াকান্দি এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করেন।

গনসংযোগকালে তিনি আরো বলেন, আমাদের কোন আর্জি পেশ করা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমান করে বানিয়েছেন তাই অনেক অনেক শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের লক্ষ্য করে বলছেন, হে ইমানদারগণ আল্লাহ ভয় করার মত ভয় করো আর মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। যে ব্যক্তি জীবনে জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ও আন্তর্জাতিক জীবনে ও ইসলাম অনুসরণ করে তারাই প্রকৃত মুসলমান। সুতরাং আমরা যারা নিজেদের মুসলমান বলে দাবি করি জীবনের প্রতিটি সিদ্ধান্ত কুরআন ও হাদিসের আলোকে নেয়া ছাড়া মুসলমান হওয়া সম্ভব না। এবারের সংসদ নির্বাচন ঈমান ও ইসলামের সাথে জড়িত। তাই ভোট দেয়ার আগে একবার বিবেক দিয়ে ভাবুন কাকে ভোট দিলে আমার আল্লাহ খুশি হবেন। এবার কেউ যদি দশজনের ভোট একজনে দেয়ার স্বপ্ন দেখে, তাদের সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করা হবে। আপনাদের ভোটে এবারের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ। গনসংযোগকালে উপস্থিত ছিলেন শম্ভুপুরা ও পিরোজপুর ইউনিয়নের জামায়াতের কর্মী ও সমর্থকরা।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD