বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার

সোনারগাঁওয়ে বোনের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার খাগুটিয়া এলাকায় বোনের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। ওই জমি দখল করে গ্যারেজ নির্মাণের অভিযোগ উঠে। এতে বাধা দিতে গিয়ে হামলার শিকার হন হালিমা আক্তার ও শাহিদা বেগম। এঘটনায় ভূক্তভোগী শাহিদা বেগম বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

জানা যায়, উপজেলার খাগুটিয়া গ্রামের সামসুদ্দিন মিয়া ১৯৯৭ সালে মারা যাওয়ার পর ওই সম্পত্তির ওয়ারিশ হিসেবে মালিক হন সোহরাব উদ্দিন, জাকির হোসেন, হালিমা আক্তার ও শাহিদা বেগম। ওয়ারিশের সম্পত্তি বুঝাইয়া না দিয়ে ওই সম্পত্তি জোরপূবক দখল করেন সোহবার উদ্দিন ও জাকির হোসেন। গত ১৩ অক্টোবর বোনদের সম্পত্তি জোরপূর্বক দখল করে গ্যারেজ নির্মাণ করতে গেলে স্থানীয়দের সঙ্গে নিয়ে বাধা দেন দুই বোন। পরবর্তীতে তারা গ্যারেজ নির্মাণ কাজ বন্ধ রাখে। পরে গত ১৬ অক্টোবর পুনরায় ওই গ্যারেজ নির্মাণ কাজ শুরু করে। পরে বিকেল সাড়ে চারটার দিকে কাজ করতে বাধা দেওয়া হলে সোহরাবউদ্দিনের নেতৃত্বে জাকির হোসেন, আমিনা বেগম, শিল্পী আক্তার, নীল মিয়াসহ ১০-১২জনের একটি দল লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হালিমা আক্তার ও শাহিদা বেগমের ওপর হামলা করে। হামলায় আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ৫জনের নাম উল্লেখসহ ১০-১২জনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

ভূক্তভোগী শাহিদা বেগম জানান, তার বাবা মারা যাওয়ার পর তার দুই ভাই তাদের সম্পত্তি আত্মসাত করেন। ওই সম্পত্তি চাইতে গেলে তাদের পিটিয়ে তাদের মারাক্তকভাবে আহত করেন। আহতবস্থায় হাসপাতালে ভর্তি থাকাবস্থায় তাদের প্রাণ নাশের হুমকি দেওয়া হয়।

অভিযুক্ত জাকির হোসেন দাবি করেন, তার বাবার রেখে যাওয়া সকল সম্পত্তির মালিকানা তাদের নয়। তাদের বোনের সম্পত্তি বাদ রেখেই তারা ভোগ দখলে আছেন।

সোনারগাঁও থানার পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন জানান, সম্পত্তি দখল ও হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD