শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

সোনারগাঁওয়ে বিড়ালে কবুতরের বাচ্চা খাওয়াকে কেন্দ্র করে হামলায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিড়ালে কবুতরের বাচ্চা খাওয়াকে কেন্দ্র করে হামলায় একজনের মৃত্যু হয়েছে। এসময় আরো চারজন আহত হয়।

সোমবার রাতে নাসির উদ্দিন (৬৮) নামে এক কৃষক স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে রোববার দুপুরে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় রোববার রাতে নিহতের ভাই আকতার হোসেন বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ নিহতের লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যু খবর শোনার পর থেকে অভিযুক্তরা বাড়িঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি গ্রামে মো. আকতার হোসেনের সাথে প্রতিবেশী  মো. আসাদুল্লাহের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত রোববার দুপুরে আসাদুল্লাহর পালিত বিড়াল আকতারের পালিত একটি কবুতরের বাচ্চা খেয়ে ফেলে। এ নিয়ে ওই দিনই ভিটিকান্দি গ্রামেই দু’পক্ষে মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আকতার হোসেনের বড় ভাই কৃষক নাসির উদ্দিনসহ তার বাড়ির লোকজন ছুটে আসেন। এসময় আসাদুল্লাহর নেতৃত্বে ছেলে আবির হোসেন, অভি মিয়া, ভাতিজা রাসেল মিয়া, স্ত্রী জুলেখা আক্তার বেবিসহ আরো ২-৩জন অশ্লীল ভাষায় গালিগালাজ করে মারমূখী  হয়ে উঠে। এক পর্যায়ে ধারালো ছোরা ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা করে। হামলায় আকতার হোসেন, তার স্ত্রী সেলিনা, চাচী রওশন আরা, বড় ভাই নাসিরউদ্দিন ও নাসিরউদ্দিনে স্ত্রী নাজমা বেগম আহত হয়। এসময় তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে নাসিরউদ্দিনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সোমবার রাতে তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই মো. আলাউদ্দিন মিয়া জানান, তার ভাই আকতার হোসেন কবুতর লালন পালন করেন। আসাদুল্লাহর পালিত বিড়াল তাদের কবুতরের বাচ্চা খেয়ে ফেলে। এ নিয়ে তার ভাই আসাদুল্লাহকে বিষয়টি অবগত করলে তারা ঝগড়ায় জড়ায়। এসময় তারা এলোপাথারিভাবে হামলা করে তাদের ৫জনকে আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার বড় ভাই নাসিরউদ্দিন মারা যান। এ হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।অভিযুক্ত আসাদুল্লাহ ও তার পরিবার মৃত্যু সংবাদ পাওয়ার পর বাড়িঘরে তালাবদ্ধ করে আত্মগোপনে যাওয়ার কারনে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

সোনারগাঁও থানার পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, হামলার ঘটনায় গত রোববার অভিযোগ গ্রহন করা হয়েছে। যেহেতু হামলার ঘটনায় আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেহেতু ওই অভিযোগটি হত্যা মামলা হিসেবে গ্রহন করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD