বুধবার, ১৩ মে ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে যুগান্তরের বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
দৈনিক যুগান্তর পত্রিকার ২৩ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভা ও বর্ষপূর্তির কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক এলাহী, সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল।

দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার (সোনারগাঁও) ও স্বজন উপদেষ্টা আল আমিন তুষারের সঞ্চালনায় ও স্বজন সমাবেশ সোনারগাঁও শাখার সভাপতি দেওয়ান শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরজুরুল হক, সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, স্বজন সমাবেশ সোনারগাঁও শাখার উপদেষ্টা আনোয়ার হোসেন আনু, সহ-সভাপতি রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মহসীন, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, মনিরুজ্জামান মনির, শাহাদাত হোসেন রতন, হীরালাল বাদশা, আনিসুর রহমান, মশিউর রহমান, মাজহারুল ইসলাম, মোঃ কবির হোসেন, নাসির উদ্দীন, হুমায়ুন কবির, মাসুদ, রুবেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে যুগান্তরের বর্ষপূর্তির ২৩ পাউন্ড কেক কাটা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD