শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

গজারিয়ায় ইউপি চেয়ারম্যান সমর্থিত লোকজনদের হামলায় কলেজ ছাত্র আহত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ 
মুন্সিগঞ্জের গজারিয়ার ইউপি নির্বাচনের পরবর্তী সহিংস ঘটনা ঘটে।  উপজেলার ২ নং বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সমর্থক  লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।  বৃহস্পতিবার  শপথ গ্রহণ ছিল উপজেলা নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের। শপথ গ্রহণের পরে সন্ধ্যায় পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আওয়ামিলীগ থেকে বহিষ্কারকৃত বিদ্রোহী প্রার্থী শহীদুজ্জামান জুয়েলের লোকজন দ্বারা অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। আহতের নাম মাসুম ঢালী (২৪)।
আহত মাসুমকে এলাকাবাসী উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  মাসুম গজারিয়ার বড় রায়পাড়া গ্রামের রব ঢালীর ছেলে। এ ঘটনায় গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, মাসুম ঢালী বৃহস্পতিবার সন্ধায় বাড়ি ফিরছিলেন। বালুয়াকান্দী বাসস্টপ এলাকায় মাসুমকে একা পেয়ে নোমান বাবু, তুহিনসহ আরো ৫ জন মিলে তার ওপর অর্তকিত হামলা চালায়। হামলাকারী মাসুমকে পিটিয়ে মারাত্বক জখম করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত অবস্থায় মাসুমকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন এবং বর্তমানে সে চিকিৎসা অবস্থায় রয়েছে। বালুয়াকান্দী ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে এ হামলা চালায় বলে জানা যায়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD