রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার রাত সাড়ে ৯ টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. লিটন (৩১)। তিনি রংপুর জেলার জাহিদুল হকের ছেলে। লিটন সোনারগাঁয়ে বৈদ্যের বাজার ইউনিয়নের হামছাদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

এ হত্যাকান্ডের ঘটনায় সোমবার সকালে নিহতের স্ত্রী মাফিয়া আক্তার মাহি বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৭/ ৮ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

সোনারগাঁ ও থানায় দায়ের করা মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. লিটন সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি গাড়ির শোরুমের কর্মচারী হিসেবে কাজ করেন। তার সঙ্গে সোনারগাঁয়ে সাকিব ও সাত ভাই গ্রুপের সঙ্গে পূর্বের দ্বন্দ্ব ছিল। লিটন ওই গ্রুপের কয়েকজনের সাথে বন্ধু হিসেবে চলাফেরা করতো। সাকিব ও সাত ভাই গ্রুপের লোকজন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধমুলক কর্মকান্ড করতো। এ নিয়ে লিটন বিভিন্ন সময় তাদের বন্ধুদের অপরাধমুলক কর্মকান্ডের নিষেধ করে। এ নিয়ে গত শনিবার ওই গ্রুপের সঙ্গে লিটনের ঝগড়া হয়।  রোববার রাতে লিটন পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় গেলে এলাকার সন্ত্রাসী ডন রাসেল, সাকিব, ইমরান, সাত ভাই গ্রুপের জসিম, ওয়াসিম, ওসমান ও কাঠগুন্ডা জসিমের নেতৃত্বে ৭/ ৮ জনের একটি দল লাঠি সোঠা, লোহার রড, ধারালো দা, চাপাতি ও রামদা নিয়ে মো. লিটনের ওপর অর্তকিত হামলা চালায়। হামলাকারীরা লিটনকে এলোপাথাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে লিটনের আত্মচিকারে এলাকাবাসী এসে তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেন। এ হত্যা কান্ডের ঘটনায় নিহত লিটনের স্ত্রী মাফিয়া আক্তার মাহি বাদী হয়ে ডন রাসেলকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৭/ ৮ জনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার বাদী ও নিহতের স্ত্রী মাফিয়া আক্তার মাহি বলেন, তার স্বামীকে সন্ত্রাসী রাসেল, সাকিব গংরা নির্মমভাবে হত্যা করেছে। লিটন নিরঅপরাধ। সে তাদের বিভিন্ন অপরাধ ও অন্যায়ে প্রতিবাদ করতেন। এ নিয়ে তাদের মধ্যে দন্ধ হয়। এ দন্ধেই সন্ত্রাসীরা তার স্বামীকে হত্যা করে। তিনি তার স্বামী হত্যাকারী গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সোনারগাঁও থানার ওসি মো. মুহিববুল্লাহ সোনারগাঁও নিউজকে জানান, যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD