শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য বাহাউল হকের ইন্তেকাল

সোনারগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপ-প্রচারের মিথ্যা অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফের অপ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার বিকেলে উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় পিরোজপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, পিরোজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল বেপারী।

সংবাদ সম্মেলনে আব্দুর রউফ দাবি করেন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল তার বিরুদ্ধে এ মিথ্যা অপ প্রচার করছেন।

তিনি দাবি করেন, এ বছরের ঈদুল ফিতরের আগে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখার পর থেকে পরিবার ও তার বিরুদ্ধে মিথ্যাচার করছেন। আব্দুল জলিল মাদক ব্যবসায়ীদের শেল্টার দিয়ে থাকেন। তার ব্যক্তিগত দুইজন গাড়ি চালক রয়েছে। তাদের মাধ্যমে তিনি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখার পর থেকে তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন।

আব্দুর রউফ আরো দাবি করেন, বিএনপি নেতা আব্দুল জলিল অবৈধ চুনা কারখানা থেকে প্রতি মাসে এক লাখ টাকা মাসোহারা পেতেন। বর্তমানে লক্ষাধিক টাকার বেশি মাসোহারার প্রস্তাব চুনা কারখানার মালিক প্রত্যাখান করায় আমাকে জড়িয়ে অপ প্রচার করছেন। এছাড়াও সরকারী জমিতে দোকান ঘর নির্মাণ করে ভাড়া তোলার বিষয়ে তিনি জড়িত নয় বলে দাবি করেন। ওই জায়গায় আওয়ামীলীগ সরকারের আমলেই দোকানপাটগুলো গড়ে উঠেছে।

সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে জড়িয়েও আব্দুল জলিল অপ-প্রচার করছেন। এবিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলের শীর্ষ নেতাদের কাছে অভিযোগ দায়ের করবেন।

অভিযুক্ত পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল দাবি করেন, তিনি বিভিন্ন সময়ে আব্দুর রউফের বিরুদ্ধে যেসব কথা বলেছেন সকল কথা সত্য। এখন তিনি দোষ ঢাকতে এসব কথা বলছেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD