নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
বর্ষীয়ান রাজনীতিবিদ, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক সাংসদ ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনমানুষের প্রিয় নেতা আবু নূর মুহাম্মদ বাহাউল হকের মৃত্যুতে গভীর প্রকাশ করেছেন পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
তিনি এক শোক বার্তায় বলেন, বাহাউল হক ছিলেন একজন জ্ঞানী,সুশিক্ষিত, প্রজ্ঞাবান রাজনীতিবীদ । তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। একজন সফল রাজনৈতিক নেতা। আবু নূর মুহাম্মদ বাহাউল হক যার সাথে জীবনের অনেকটা পথ অতিবাহিত করেছিলাম আমি। যার কাছ থেকে রাজনীতির শিষ্টাচার, ভদ্রতা ও মানব কল্যান এবং সেবার রাজনীতি শিখেছি। সোনারগাঁওয়ে মানুষের কল্যাণে অনেক কিছু করেছেন। তিনি তার কর্মের জন্যই অমর হয়ে থাকবেন। আল্লাহ ওনার ভুল ত্রুটি ক্ষমা করে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন
আপনার মতামত দিন