মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থীরা প্রচার প্রচারণা ব্যাপকভাবে চালিয়ে যাচ্ছেন । প্রচারণার অংশ হিসেবে উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান ৩ নং ওয়ার্ড ছোট সাদিপুর গ্রামের জনসাধারণকে নিয়ে এক উঠান বৈঠক করে ।
মঙ্গলবার  বিকেলে ছোট সাদিপুর গ্রামে জাহের মেম্বারের বাড়ি সংলগ্ন মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার আবু জাহের এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নিজাম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেন। এসময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান বলেন, আমি আপনাদেরই এলাকার সন্তান। সুখে-দুঃখে আপনাদের পাশে পাবেন। আমি হাবিবপুর গ্রামের বাসিন্দা হলেও মোগরাপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের চেয়ারম্যান হতে চাই। এই ইউনিয়নকে আমি একটি দৃষ্টান্তমূলক ইউনিয়ন গড়ে তুলতে চাই। সকলে মিলেমিশে থাকতে চাই, সকলের ভালোবাসায় সিক্ত হতে চাই।
স্থানীয়দের পক্ষ থেকে পাশের খাল খনন ও পরিষ্কারের দাবি উঠলে তিনি বলেন, আমি চেয়ারম্যান হই বা না হই, আমার দল আছে। তাদের সহযোগিতায় আমি খাল খনন করব ইনশাআল্লাহ।
উঠান বৈঠকে স্থানীয়রা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ জনগণের পাশে থেকে কাজ করার আশ্বাস দেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD