শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সোনারগাঁওয়ে আল মদিনা শপিংমলে আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

​নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে চাঞ্চল্যকর মোহাম্মদ ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি সজিব আহম্মেদ ওরফে সাদ্দামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার  ভোরে কুমিল্লা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সজিব সোনারগাঁও উপজেলার মনারবাগ এলাকার ছগির আহম্মেদের ছেলে এবং উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত ‘এভারগ্রিন’ মাদক নিরাময় কেন্দ্রের মালিক।
সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর সুরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।
​উল্লেখ্য, গত ৪ জুন (বুধবার) সোনারগাঁওয়ের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকার ‘এভারগ্রিন’ মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ফয়জুল মিয়াকে নির্মমভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। ওই নির্যাতনের ফলেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পর নিহতের স্ত্রী বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে মাদক নিরাময় কেন্দ্রের মালিক সজিবকে প্রধান আসামি করা হয়। ঘটনার পর থেকেই সজিব এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
​সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ টিম অত্যন্ত বিচক্ষণতার সাথে পলাতক আসামিকে গ্রেফতার করার জন্য সোচ্চার ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অবশেষে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যেই তাকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD