শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত 

বারদীতে এক হাজার গাছের চারা রোপণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এক হাজার গাছের চারা রোপণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এর উদ্যোগে উপজেলা বারদী ইউনিয়ন ১ ও ৪ নং ওয়ার্ডে শুক্রবার দিনব্যাপী এ গাছের রোপণ করা হয়।
বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম হোসেন দিপুর সার্বিক ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বারদীর মছলন্দপুর এলাকার কবরস্থানের দুটি রাস্তা ঈদগাহের একটি রাস্তা এবং গোয়ালপাড়া হাই স্কুলে ছাত্রছাত্রীদের যাওয়ার জন্য একটি রাস্তা মোট ৪ টি সড়কের দুই পাশে এবং মছলন্দপুর  যুবসমাজের নেতৃবৃন্দ এসব গাছের চারা রোপণ করা হয়।
চারা রোপণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবু সাঈদ। আরও উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আউয়াল,  বারদী ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম মেম্বার, সহ সভাপতি ফজলুল হক, শামসুদ্দিন মুকুল, রফিকুল ইসলাম  বারদী ইউনিয়ন ১,২,৩  ওয়ার্ডের মহিলা সদস্য উম্মে হানি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মহিবুল্লাহ খোকন, যুবদল নেতা কাশেম, নাজমুল, জামান, কামাল, ডালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD