বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের আড়াই হাজারে মিশুক ছিনতাই করতে চালককে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস

সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে “জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী ফাউন্ডেশনের লাইব্রেরি মিলনায়তনে অনুষ্টিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। রিসোর্স পার্সন ও প্রশিক্ষক হিসেবে ছিলেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনায় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের গবেষণা অফিসার এ কে এম মুজ্জাম্মিল হক। অনুষ্টানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা।

 

জাতীয় কারুশিল্প পরিষদ ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মশালায় সোনারগাঁও উপজেলার জামদানী বয়নশিল্পের ১৫ জন শিল্পী ও সাংবাদিকরা অংশ নেন। কর্মশালায় আলোচনা আরো বক্তব্য সাংবাদিক নাফিজ আশরাফ, হাসান মাহমুদ রিপন, আল আমিন তুষার, রবিউল হুসাইন, শেখ ফরিদ, জামদানী শিল্পী আবু তাহের, মো. রফিকুল ইসলাম, রিনা বেগম. মোহাম্মদ আলী, কোহিনুর আক্তার প্রমুখ।

কর্মশালায় বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি বয়নশিল্পের বর্তমান অবস্থা, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা, জামদানি নকশার বৈচিত্র্য ও উন্নয়ন, রঙের সুষম বিন্যাস, পণ্যের গুণগত মানোন্নয়ন, বাজার ব্যবস্থাপনা, আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের সমন্বয় এবং নতুন ডিজাইন ও পণ্য বৈচিত্র্যকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা জামদানি শিল্পের ঐতিহ্য ও স্বকীয়তা সংরক্ষণের পাশাপাশি সময়ের চাহিদা বিবেচনায় নকশা ও পণ্যে বৈচিত্র্য আনা, গুণগত মান উন্নয়ন, আধুনিক বাজারব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উৎপাদন এবং দেশ-বিদেশে জামদানি পণ্যের বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী কর্মশালা ও নকশা উন্নয়ন প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD