শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে একযোগে পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ১৮৩ বোতল স্কাফসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে শতাধিক হাঁস চুরির অভিযোগ  সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী হাফেজ নিহত সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ডা. সৈয়দ মোহাম্মদ শাহীন খন্দকারের ইন্তেকাল

সোনারগাঁওয়ে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

​নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ প্রায় ১০ জন আহত হয়েছেন।
শনিবার  দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
​স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চর ভবনাথপুর এলাকার ২০ শতাংশ জমি নিয়ে মোস্তাফিজুর রহমান ও প্রতিপক্ষ বকুল মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমিটি নিয়ে আদালতে দেওয়ানি মামলা ও অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে বলে দাবি মোস্তাফিজুরের।
শনিবার দুপুরে মোস্তাফিজুর রহমান ও তার পরিবারের সদস্যরা  জমির পাশে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে মোস্তাফিজুর রহমান, তার ভাই গোফরান উদ্দিন, ভাবী পারভীন ও লাইলী এবং ভাতিজা ইমন ও ইমরুল আহত হন। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
​মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, হামলার সময় তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং পরবর্তীতে তাদের পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অন্যদিকে অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের বকুল মিয়া জানান, সংঘর্ষে তাদের পক্ষেরও চারজন আহত হয়েছেন। তার ছোট ভাই রাসেল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। রাসেলের চোয়ালের হাড় ভেঙে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ডেন্টাল ক্লিনিকে স্থানান্তর করা হচ্ছে। বকুল মিয়ার দাবি, এ ঘটনায় তারাও থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
​সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, জমিটি নিয়ে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের বিষয়টি পুলিশের জানা ছিল। তাদের বিরোধ নিষ্পত্তির জন্য সময় দেওয়া হলেও তা না মেনে তারা সংঘর্ষে লিপ্ত হয়। উভয় পক্ষের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD