শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০ ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে একযোগে পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ১৮৩ বোতল স্কাফসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে শতাধিক হাঁস চুরির অভিযোগ  সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী হাফেজ নিহত সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ডা. সৈয়দ মোহাম্মদ শাহীন খন্দকারের ইন্তেকাল

সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক,সোনারগাঁও নিউজ : 
ডেঙ্গু রোগের বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে । সোনারগাঁ পৌরসভা ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস, মশক নিধন এবং পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করে।
 শনিবার দুপুরে ডেঙ্গু মশক নিধন দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অভিযান চলাকালে মশার সম্ভাব্য প্রজননস্থল, জমে থাকা পানি ও অপরিচ্ছন্ন স্থান চিহ্নিত করে তা পরিষ্কার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, পরিত্যক্ত পাত্র ও আবর্জনা নিয়মিত পরিষ্কার করা এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, নারায়ণগঞ্জ-৩ সংসদ সদস্যদের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব , সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা  বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, যুবদল নেতা কাওসার আহম্মেদ,  রাকিব হাসান প্রমুখ।
কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, শুধু মশক নিধন অভিযান পরিচালনা করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য পৌরবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, নির্মাণাধীন ভবন ও অন্যান্য স্থানে যাতে পানি জমে না থাকে, সেদিকে নজর দিতে হবে।
তারা আরও বলেন, “আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রত্যয়ে সবাইকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD