সোনারগাঁও নিউজ
১৮ অক্টোবর ২০২২ , ১০:২০ এএম
প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে র্যালী ও শেখ রাসেল আবক্ষ ভার্স্কযে পুস্পমাল্য অর্পন করা হয়।

মঙ্গলবার সকালে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক মো. বাবুল মিয়ার নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। র্যালীটি ফাউন্ডেশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম, প্রদর্শন কর্মকর্তা একে আজাদ সরকার, কর্মকর্তা একে এম মুজ্জাম্মিল হকসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা র্যালীতে অংশ নেন।
পরে ফাউন্ডেশন চত্বরে শেখ রাসেল আবক্ষ ভার্স্কযে পুস্পমাল্য অর্পন করা হয়।











