শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

কাভার্ড ভ্যানের চাপায় মোটর সাইকেল আরোহী পিতা নিহত, আহত ছেলে

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাভার্ড ভ্যানের চাপায় মোটর সাইকেল আরোহী পিতা নিহত হয়, আহত হয় ছেলে। রোববার সন্ধ্যায় গাজীপুর – মদনপুর সড়কের এশিয়ান হাইওয়ের জামপুরের বস্তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম কাজী আনোয়ার হোসেন। আহত ছেলে কাজী আরাফ হোসেন। নিহত কাজী আনোয়ার সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকার মৃত কাজী মহিউদ্দিনের ছেলে।
এ ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করে এবং চালককে আটক করে। আটককৃত কার্ভাড ভ্যান চালক বরিশাল জেলার বেতাগী থানার বুড়া মজুমদার এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. আলমগীর হোসেন।
পুলিশ জানায়, রোববার কাভার্ড ভ্যানটি নারায়ণগঞ্জ থেকে সুতা বোঝাই করে মাধবদীর উদ্দেশ্যে রওনা হয়। পথে সন্ধ্যায়  সোনারগাঁওয়ে জামপুরের বস্তল এলাকায় আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেল চালক কাজী আনোয়ার হোসেন এবং তার ছেলে কাজী আরাফ হোসতেন গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে পথে কাজী আনোয়ার মারা যান।আহত কাজী আরাফ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃত চালকসহ গাড়িটি জব্দ করে তালতলা তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়।
সোনারগাঁও থানার ওসি এম এ বারী জানান, কার্ভাড ভ্যানসহ চালককে পুলিশ আটক করেছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD