শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ী সোনারগাঁওয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল শিক্ষকের জমি দখলের চেষ্ঠা  লংমার্চ : সোনারগাঁওয়ে চার স্পট পরিদর্শন জেলা জামায়াতের, প্রস্তুতি প্রায় সম্পন্ন তিন ভুয়া ডিজিএফআই আটক, ওয়াকিটকি ও ভূয়া পরিচয়পত্র উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু সোনারগাঁওয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক অদম্য ইচ্ছাশক্তিতে ডাক্তারি পাস, সোনারগাঁওয়ের গর্ব ফাতেমা করিম মীম সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন


ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জ চেস একাডেমীর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের সৌরভ চৌবে। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার ৩০ জন প্রতিভাবান দাবাড়ুর অংশগ্রহণে নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ভেন্যুতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শনিবার (১৫ আগস্ট) টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

বক্তব্যে তিনি বলেন, “বিগত ১৬ বছরে নারায়ণগঞ্জের স্টেডিয়ামকে ধ্বংস করা হয়েছে। ফ্যাসিবাদের কারণে নারায়ণগঞ্জে কেউ খেলাধুলার আয়োজন করতে ভয় পেত। আমরা নারায়নগঞ্জকে গডফাদার, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ জেলা হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আরও জানান, তৃণমূল পর্যায়ে দাবা ছড়িয়ে দিতে স্কুল-কলেজ পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি আগামী দুই মাসের মধ্যে দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার স্মরণে একটি বড় পরিসরের দাবা টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন তিনি।

দুই দিনব্যাপী (১৪ ও ১৫ আগস্ট) এই টুর্নামেন্টে ৬০ মিনিট (প্রতি চালে ৩০ সেকেন্ড বৃদ্ধি) সময়সীমায় ৫ রাউন্ডের সুইস-লিগ সিস্টেমে খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জহির উল্লাহ, চেস বাংলাদেশ ডটকমের সম্পাদক ও ক্রীড়া উদ্যোক্তা মোসালিন আহমেদ এবং প্রতিযোগিতার প্রধান বিচারক (এফএ) মোহাম্মদ শামীম।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD