শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

ভাইয়ের রাজনীতি সোনারগাঁওয়ে চলবে না- মুহাম্মদ গিয়াসউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, সোনারগাঁওয়ে যারা নেতৃত্ব দিবে তাদেরকে প্রত্যেক নেতাকর্মীকে মর্যাদা দিতে হবে। এর বাইরে যদি কেউ কাজ করে তার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো। একটা নেতাকর্মীকেও অবমূল্যায়ন করা যাবে না। যারা সৎ ও আদর্শবান তাদেরকে দিয়ে দল গঠন করতে হবে। রাজনীতি হবে বিএনপির, কোনো ভাইয়ের রাজনীতি চলবে না। সোনারগাঁওয়ে নেতৃত্বের পরির্বতন আনা হবে এবং নেতৃত্বকেও গতিশীল করা হবে।
রোববার বিকেলে সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব  একথা বলেন।
মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সোনারগাঁও উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কাজী এনামুল হক রবিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, নাসির উদ্দিন, তাঁতীদলের কেন্দ্রীয় কমিটি সদস্য, আমির হোসেন, সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকার, সোনারগাঁও উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলম মোল্লা প্রমুখ।  অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD