বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

মেয়াদোত্তীর্ণের ১৫ মাস পর সোনারগাঁও পৌরসভায় প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভায় প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সোমবার সকালে প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনের চিঠি পৌরসভা কর্তৃপক্ষের কাছে এসে পৌঁছায়। সোনারগাঁও পৌরসভার সচিব শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার বিকেলে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার উপস্থিতিতে পৌর প্রশাসক তৌহিদ এলাহীর কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন মেয়র সাদেকুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নারায়ণগঞ্জের ‘খ’ শ্রেণির সোনারগাঁও পৌর পরিষদের মেয়াদোত্তীর্ণ হওয়ায় এ পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ পৌরসভায় প্রশাসক হিসেবে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হলো।

পৌর এলাকার ছোট শিলমান্দি ও মল্লিকেরপাড়া মৌজার কিছু সম্পত্তি পাশ্ববর্তী মোগরাপাড়া ইউনিয়নের অন্তর্ভূক্ত হওয়ার কারণে আইনি জটিলতার সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় নির্ধারিত সময়ে এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্ধারিত সময়ের ১৫ মাস পর সরকার সোনারগাঁও পৌরসভায় প্রশাসক নিয়োগ দিয়েছে।
২০২১ সালের ২৪ ফেব্রæয়ারি বর্তমান মেয়র সাদেকুর রহমান ও ৯টি সাধারণ ওয়ার্ড এবং ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলরদের ৫ বছরের মেয়াদ শেষ হয়েছিল।

সোনারগাঁও পৌরসভার সচিব শামসুল আলম জানান, পৌরসভায় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপনের চিঠি পেয়েছি। সোমবার বিকেলে পৌর পরিষদ বিলুপ্ত ঘোষণা করে সরকারের নিয়োগকৃত প্রশাসক ইউএনও মহোদয়ের কাছে পৌরসভার মেয়র সাদেকুর রহমান দায়িত্ব হস্তান্তর করেছেন।

 

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD