বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিক রিপন এর ভাগিনা মাহাদিন ইসলাম মাহিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল: প্রশাসনের হস্তক্ষেপে স্কুলে ফিরল সেই শিক্ষার্থী সোনারগাঁওয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

২০২২ সালে ২২ দিন ছুটি

নিউজ ডেস্ক, সোনারগাঁও নিউজ :
২০২২ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ৮ দিন।

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ২০২২ সালের ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হন তিনি। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। এ ছুটির মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির দিন (দুই দিন শুক্রবার ও একদিন শনিবার) পড়েছে।

তিনি বলেন, বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে ৮ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। এর মধ্যেও তিন দিন সাপ্তাহিক ছুটি পড়েছে।

ধর্মীয় উৎসব উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীরা বছরে অনধিক তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত বিভিন্ন নৃ-গোষ্ঠীর কর্মচারীদের সামাজিক উৎসবের জন্য দুই দিনের ঐচ্ছিক ছুটি রয়েছে বলেও জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD