বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে বর্ষবরণ ও বৈশাখ মেলা শুরু 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ 
মানুষে মানুষে সম্প্রীতি বয়ে যাক, প্রকৃতি ও প্রত্যয়ে এসো বৈশাখ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে উদযাপিত হচ্ছে দুইদিনব্যাপী বৈশাখ মেলা ও বর্ষবরণ উৎসব। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বর্ষবরণ ও দু’দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে।

পহেলা বৈশাখ বৃহস্পতিবার সকালে মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে বর্ষবরণ ও বৈশাখী মেলা শুরু হয়।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এর পরিচালক ড. আহমেদ উল্লাহের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের হয়।  শোভাযাত্রাটি ফাউন্ডেশনের বিভিন্ন স্পষ্ট পরিদর্শন করে।
দুইদিন ব্যাপী বৈশাখী মেলায় জগদ্বিখ্যাত মসলিনের উত্তরসূরী জামদানি, নকশিকাঁথা, দারুশিল্পের কারুকাজ, লোকজ বাদ্য যন্ত্র একতারা, দোতরা পসরা সাজিয়ে বসবে হস্ত কারুশিল্পীরা ও বিভিন্ন দোকানীরা। এছাড়াও বিক্রি করা হচ্ছে বাতাসা, কদমা, জিলাপী, রসগোল্লা, খই, মুড়ি, মণ্ডা-মিঠাই, সন্দেস, চটপট, পিয়াজুসহ গ্রামীণ বিভিন্ন খাবার সামগ্রী।
আবহমান গ্রাম বাংলার হাজার বছরের লালিত ঐতিহ্য, শিল্প- সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, আচার-আচরণ, হস্ত কারুশিল্প প্রদর্শনী ও বিক্রির মাধ্যমে জনমনে পরিচয় ঘটনার জন্য বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিবছর মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের আয়োজন করে থাকে। এরই পাশাপাশি চৈত্র সংক্রান্তি ও বাঙালীর প্রাণের উৎসব বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করে থাকে। প্রতিবছর লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রেষ্ঠ কারুশিল্পীদের সম্মাননা প্রদান করা হয়ে থাকে।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম সোনারগাঁও নিউজকে জানান,  এবারের বৈশাখী মেলা বৃহস্পতিবার থেকে ফাউন্ডেশন চত্বরে শুরু হয়েছে । মেলায় ১৬ জন কর্মরত কারুশিল্পীসহ বিভিন্ন শিল্পীরা তাদের শিল্পকর্ম প্রদর্শনী ও বিক্রি করছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD