নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিসএবিলিটিজ (এনএএএনডি) বিষয়ক মুক্ত আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী ঢাকা মাউশি অধিদপ্তরের
ন্যাশনাল একাডেমি ফর অটিজম এবং নিউরো ডেভেলপমেন্ট ডিসএবিলিটিজ ( এনএএএনডি) প্রকল্প বাস্তবায়নের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল- কায়সার।
গজারিয়া কলিমউল্লাহ কলেজের প্রভাষক মোঃ সাইফুর রহমান আহসানীর সঞ্চালনায় ও চৌধুরীগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএএএনডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. সুধাংশু রঞ্জন রায়, উপ-পরিচালক ড. মুহাম্মদ নুর আলম।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও এনএএএনডি প্রকল্পের মাস্টার ট্রেইনার সালাউদ্দিন জুয়েল ও সহকারী পরিচালক জনাব এ এস এম ফজলে রাব্বি।
প্রধান অতিথি জনাব আব্দুল্লাহ আল-কায়সার শিক্ষার্থীদের বলেন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তোমাদের নিয়ে আমরা স্মার্ট সোনারগাঁও সৃজন করব।
মুক্ত আলোচনা ও কর্মশালা শেষে প্রায় দেড়-শতাধিক শিক্ষার্থীর জন্য এনএএএনডি এর পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদানের ব্যবস্থা করা হয়। অনিন্দ্য সুন্দর এ আয়োজনে চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা ও সহানুভূতিশীল হওয়ার প্রত্যয় ব্যক্ত করে।
আপনার মতামত দিন