বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নাঈম মিয়া হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ওই এলাকার কয়েক’শ নারী পুরুষ অংশ নেন। মানববন্ধন কর্মসূচিতে নাঈম হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সোনারগাঁও উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, নিহত নাঈমের ভাই, নাইমুল ইসলাম, নাসিমুল ইসলাম, বোন কনা ও রেখা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
জানা যায়,উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের আব্দুল হেকিমের ছেলে মো. নাঈম মিয়া গত রোববার রাত ৮টার দিকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রাত নয়টার দিকে বাড়ির পাশে একটি ক্ষেতে বস্তাবন্দি অবস্থায় নাঈমের দেহ পড়ে থাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এঘটনায় পরদিন সোমবার সকালে সোনারগাঁও থানায় নিহতের বড় ভাই নাসিমুল ইসলাম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মানববন্ধনে নিহতের বড় ভাই নাসিমুল ইসলাম বলেন, তার ভাইকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে কসাইয়ের মতো কুপিয়ে হত্যা করা হয়েছে। সে কারো ক্ষতি করেনি। এ হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন।
মানববন্ধনে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান বলেন, পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে চার্জশিট দাখিলের দাবি জানিয়েছন।
সোনারগাঁও থানার পরিদর্শক ( তদন্ত)  মো. রাশেদুল হাসান খাঁন জানান, নাঈম হত্যকান্ডের ঘটনায় আবুল হোসেন নামের গ্রেপ্তার করা হয়েছে। ৫দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানোর পর তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আসল রহস্য উদঘাটনের চেষ্টা করা হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD