শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী হাফেজ নিহত সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ডা. সৈয়দ মোহাম্মদ শাহীন খন্দকারের ইন্তেকাল আগামী ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা- নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁওয়ে মাদককারবারী, মাদকসেবীসহ ৩০ জন গ্রেফতার, মাদক উদ্ধার সোনারগাঁওয়ে পশু খাদ্যের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে অর্থ জরিমানা সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাট করে জমি দখলের অভিযোগ সোনারগাঁওয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ সোনারগাঁওয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে গর্ব শহিনুর নাহার প্রিয়তি,  স্বপ্নপূরণ করে ডাক্তার হলেন 

সোনারগাঁওয়ে নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন- নারী ও কন্যার উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে  শনিবার বেলা ১১টায় সোনারগাঁও উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও  উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
প্রধান অতিথি বলেন, নারীরা শিক্ষিত হলে আগামীতে পুরো সমাজ শিক্ষিত হবে। নারীকে সম্মান করতে শিখতে হবে। তাদের ভিন্নভাবে দেখার সুযোগ নেই। ছেলে বা মেয়ে হওয়ার কারণে সন্তানদের মধ্যে বৈষম্য করা যাবে না। পুরুষের পাশাপাশি প্রত্যেকটি ক্ষেত্রে নারীর ভূমিকা রয়েছে। নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে।
তিনি বলেন, সাহস করে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী-সহ সর্বক্ষেত্রে নারীরা যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে। নারী উন্নয়নে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই সহযাত্রী হিসেবে কাজ করবে এটাই সবার প্রত্যাশা।
তিনি নারীর অধিকার প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সাহসী ভূমিকার আহ্বান জানান।
আলোচনা সভায় সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর অঞ্চল) সেগুপ্তা মেহনাজ, নির্বাচন কর্মকর্তা শাহিনা ইসলাম চৌধুরী, নারী নেত্রী আলেয়া আক্তার,রুনা আক্তার, জাতীয় মহিলা সংস্থার নারী সদস্যসহ দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD