শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল কফিশপে চাকরির প্রলোভনে কলেজ ছাত্রকে সৌদিতে পাঠানো হলো সাপ্লাই ভিসায়, ক্ষতি ৯ লাখ টাকা সোনারগাঁওয়ে পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শনে প্রত্নসম্পদ সংরক্ষন কমিটি সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান উৎসব আজ  সোনারগাঁওয়ে পিনকোড হ্যাক করে বিকাশের টাকা লুট সোনারগাঁওয়ে প্রবীন আওয়ামী লীগ নেতার ইন্তেকাল সোনারগাঁওয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ করায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সমাবেশ করায় বিএনপি নেতার বিরুদ্ধে অপ প্রচার করা হচ্ছে বলে দাবি করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে সোনারগাঁও উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান এ দাবি করেন। উপজেলার টিপরদী এলাকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দাবি করে তিনি বলেন, সম্প্রতি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ আয়োজনের জের ধরে একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। এ নিয়ে গত দু’দিন ধরে অনলাইন ও স্থানীয় পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে।

বিএনপি নেতা করিম রহমান বলেন, বিএনপি ও তার জনপ্রিয়তায় ঈর্ষাণি¦ত হয়ে একটি মহল সাংবাদিকদের মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও থানায়ও ভিত্তিহীন অভিযোগ দাখিল করছেন। ফলে তার রাজনৈতিক ভবিষ্যত নষ্ট করার চেষ্টা করছেন।

তিনি আরও দাবি করেন, তিনি বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে একাধিকবার কারা নির্যাতনের শিকার হয়েছেন। অথচ এখন তাকে চাঁদাবাজ ও দখলবাজ হিসেবে প্রচার করা হচ্ছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে করিম রহমান অভিযোগ করেন, স্থানীয় মাদক ব্যবসায়ী আব্দুল জলিল, জাতীয় পার্টির নেতা আনোয়ার মেম্বার ও মনির মেম্বার পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন,তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি স্বেচ্ছায় রাজনৈতিক পদ থেকে পদত্যাগ করবেন। তিনি এসময় গণমাধ্যমকর্মীদের কাছে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ করেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD