শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ী সোনারগাঁওয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল শিক্ষকের জমি দখলের চেষ্ঠা  লংমার্চ : সোনারগাঁওয়ে চার স্পট পরিদর্শন জেলা জামায়াতের, প্রস্তুতি প্রায় সম্পন্ন তিন ভুয়া ডিজিএফআই আটক, ওয়াকিটকি ও ভূয়া পরিচয়পত্র উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ শ্রমিকের মৃত্যু সোনারগাঁওয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুলের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত  সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক অদম্য ইচ্ছাশক্তিতে ডাক্তারি পাস, সোনারগাঁওয়ের গর্ব ফাতেমা করিম মীম সিদ্ধিরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

সোনারগাঁওয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার (২৭ জুলাই ) বিকেলে জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিরাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হবে। এর আগে সোমবার রাতে সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো ছাত্রলীগ কর্মী রায়হান মিয়া, শাওন শেখ, রাব্বী মিয়া, বিজয় পাল, সূর্য্যদেব চন্দ্র পাল, ঈশান সাহা, রাজ সাহা, রুদ্র দেব, আবির হাসান, শাহরিয়ার হাসান, ইমন মিয়া ও যোবায়ের হোসেন। তারা নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নোয়াখালী জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এশিয়ান হাইওয়ে সড়কে আওয়ামীলীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা টের পেয়ে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশে সহযোগিতায় ছাত্রলীগের ১২কর্মীকে গ্রেপ্তার করা হয়।
তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসীম উদ্দিন সোনারগাঁও নিউজকে বলেন, মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তারকৃত ছাত্রলীগের ১২কর্মীকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD